শিরোনাম

South east bank ad

আদ-দ্বীন হাসপাতালে অনিয়মের অভিযোগ, সংবাদকর্মীদের বাধা ও হামলার অভিযোগ

 প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

আদ-দ্বীন হাসপাতালে অনিয়মের অভিযোগ, সংবাদকর্মীদের বাধা ও হামলার অভিযোগ
শনিবার (৩০ মে) রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধা ও হামলার অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। শনিবার সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালের বিভিন্ন প্রবেশপথ বন্ধ করে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের মোতায়েন করা হয়।

 সংবাদকর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালের ভেতরে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে, যেখানে বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে। তিনি বলেন, দুটি বৈদ্যুতিক ওভেন দিয়ে বেকারিটি পরিচালিত হচ্ছিল এবং সেখানে প্রয়োজনীয় প্রকৌশলীও ছিল না। এছাড়া বেকারির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।

মন্ত্রী আরও জানান, বেকারিতে প্রস্তুত খাবার হাজার হাজার শিক্ষার্থীর কাছে সরবরাহ করা হতো। সেখানে কোনো ধরনের ক্ষতিকর গ্যাস নির্গত হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়মের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ জুন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: