চালু হয়েছে আদানির ত্রুটিপূর্ণ ইউনিট, দুপুরের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা
নিজস্ব প্রতিবেদক
ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট আজ সকালে পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে আদানি কর্তৃপক্ষ।
আজ সকাল সাড়ে ১১ টায় এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ আজ সফলভাবে সকাল ৫ টা ১৭ মিনিটে চালু হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগে আজ সাড়ে ১১ টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সিঙ্ক্রোনাইজেশন করা হবে। এই হিসেবে আজ দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


