শিরোনাম

South east bank ad

সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন   |   স্পিকার

সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘সংসদের প্রত্যেক সদস্যের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। যে কারণে আমি দলের পদ থেকে পদত্যাগ করেছি। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে সেখানকার সংসদীয় রীতিনীতি দেখার সুযোগ হয়েছে। ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঈদ ও অন্যান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর রবিবার বিকেল ৩টায় সংসদ অধিবেশন বসে। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ডেপুটি স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদর স্ত্রী দিলারা হাফিজ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদে মোনাজাত করা হয়। গত ১২ মার্চ সাধারণ নির্বাচনের এক মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসে। গত ১৫ মার্চ দ্বিতীয় কার্যদিবস শেষে অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

BBS cable ad