শিরোনাম

South east bank ad

জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে : স্পিকার

 প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন   |   স্পিকার

জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে : স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে। মঙ্গলবার (১২ মে) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছে। শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে।
এই জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ।

তিনি বলেন, এই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তের প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।

BBS cable ad