শিরোনাম

South east bank ad

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন   |   স্পিকার

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে সন্ধ্যায় রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন তা নিয়ে আইনী জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় সাংবিধানিকভাবে তাদের করণীয় কী, সে বিষয়ে মতামত চাওয়া হয়।

পরে আইন মন্ত্রণালয় তাদের মতামত জানায়। মন্ত্রণালয়ের মতে, নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকার শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

মতামতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।





BBS cable ad