শিরোনাম

South east bank ad

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির জবাব পায়নি ঢাকা

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির জবাব পায়নি ঢাকা
দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ঢাকার প্রশ্নের জবাব এখনো দেয়নি সৌদি আরব। বাংলাদেশি কর্তৃপক্ষকে না জানিয়েই গত ১৪ অক্টোবর ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা।

তিনি বলেন, আদালতের রায়ের অনুলিপি, কী অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য এবং বাংলাদেশের কূটনৈতিক মিশনকে কেন জানানো হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সরকার।

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার।
দেশটিতে আনুমানিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বসবাস করেন, যারা দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠান। ফলে অভিবাসীদের কল্যাণ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়।

এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মামলার বিস্তারিত তথ্য ও নথিপত্র পাওয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: