শিরোনাম

South east bank ad

ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম
নুরুন নেওয়াজ সেলিম বর্তমানে এনসিসি ব্যাংক পিএলসি, ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন শিল্পোদ্যোক্তা মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয় বলে গতকাল বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নুরুন নেওয়াজ সেলিম বর্তমানে এনসিসি ব্যাংক পিএলসি, ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

নুরুন নেওয়াজ সেলিম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য এবং ফেনী জেলা সমিতি, চট্টগ্রামের সভাপতি।

শিক্ষা ও সমাজকল্যাণেও যুক্ত রয়েছেন নুরুন নেওয়াজ সেলিম। তার উদ্যোগে প্রতিষ্ঠিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মৌলভী সামছুল করিম কলেজ, নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়, আমিন-নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুন নেওয়াজ সেলিম হাফিজিয়া মাদ্রাসা, শাহিদা নেওয়াজ কিন্ডারগার্টেন স্কুল, মৌলভী শামসুল করিম মাদ্রাসা এবং চেমন আরা আফরোজ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুন নেওয়াজ সেলিমের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বে ফেনী ইউনিভার্সিটির উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উৎকর্ষ এবং উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
BBS cable ad