শিরোনাম

South east bank ad

টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো ও জ্বালানি সাশ্রয়ে উদ্ভাবনী ধারণা খুঁজতে ‘স্ফুরণ-টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যুৎ-জ্বালানি খাতের পেশাজীবীরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে উদ্ভাবনী ধারণা জমা দিতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে। জার্মান উন্নয়ন সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জিআইজেড কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য অর্জনে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য ধারণা আহ্বান করা হয়েছে।

প্রতিযোগিতায় দুটি বিভাগ রয়েছে। গ্রুপ ‘এ’-তে দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের দুই শিক্ষার্থী মিলে দল গঠন করে অংশ নিতে পারবেন। গ্রুপ ‘বি’-তে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা এককভাবে অংশ নিতে পারবেন।

নবায়নযোগ্য জ্বালানি বিভাগে সৌরবিদ্যুৎ, স্মার্ট সৌর সেচ, অফ-গ্রিড ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ, বায়ুবিদ্যুৎ, দেশীয় সৌর প্যানেল ও ইনভার্টার উৎপাদন এবং কৃষিজমির সাশ্রয়ী ব্যবহারে এগ্রি-পিভি ও ভাসমান সৌরবিদ্যুৎ নিয়ে ধারণা জমা দেওয়া যাবে।
BBS cable ad