শিরোনাম

South east bank ad

প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরকালে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মো. ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত প্রটোকল অনুসরণ না করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিভাগীয় কমিশনার। এ ঘটনাকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে ওএসডি করা হয়।
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: