শিরোনাম

South east bank ad

ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মামুন আহমেদ।

বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। ইউজিসি’র বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী প্রফেসর ড. মামুন আহমেদকে আগামী চার (৪) বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: