জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত
গতকাল ২৮.০৬.২০২৬ তারিখ জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ০৯:৩০ মিনিটে 'এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা' অনুষ্ঠিত হয়। সভায় মোবাইল কোর্ট পরিচালনা ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে আলোচনা করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় "জেলা ভূমি বরাদ্দ কমিটি"র সভা। উক্ত সভায় মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের ভূমি বরাদ্দ সংক্রান্ত অগ্রগতি বিস্তারিত আলোচনা করা হয়।
সকাল ১১:০০ ঘটিকায় "জেলা মাসিক রাজস্ব সম্মেলন" অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক রাজস্ব আদায়ের অগ্রগতি, লক্ষ্যমাত্রা অর্জন, আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এরপর "সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়" শীর্ষক সভায় রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের কৌশল নিয়ে বহুমাত্রিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
দুপুর ১২:৩০ মিনিটে ভূমি অটোমেশন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে গঠিত “পরিবীক্ষণ কমিটি”র সভা; বিকেল ০৩:০০ ঘটিকায় "জেলা কৃষি ঋণ কমিটি"র সভা এবং বিকেল ০৪:০০ ঘটিকায় 'Governance Performance Monitoring System' বা সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।


