শিরোনাম

South east bank ad

দেশের পাঁচ স্থানে আজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

দেশের পাঁচ স্থানে আজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

  
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসব জাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

গত ১৯ নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে পরিচিতি তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: