South east bank ad

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা : দুইজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন   |   দেশ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা : দুইজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী রাকিবুল হাসান হৃদয়কে (২৮) হত্যার মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বগুড়া সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার টিয়া মিয়ার ছেলে সাদ্দাম হোসেন স্বাধীন (২৩) ও আসলামের ছেলে রাব্বি (২৪)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—একই এলাকার মমতাজের ছেলে আশিক (২২), মনু মিয়ার ছেলে শাকিল (২৩) ও সাফির ছেলে মতিন (২৫)।


এজাহারের তথ্য মতে, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকায় হৃদয় ভ্যারাইটি স্টোরে আসামিরা এসে ঈদের চাঁদা দাবি করেন।

BBS cable ad