South east bank ad

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪০ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১৭ রাউন্ড শটগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯টি মোবাইলফোন, ২৮০৪৯০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

BBS cable ad