চট্টগ্রামে লালদিয়া টার্মিনালের নির্মাণ শুরু
চট্টগ্রামে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের আনুষ্ঠানিক গ্রাউন্ডব্রেকিং হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) এপি মোলার–মার্স্কের অঙ্গপ্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এ কার্যক্রম শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রাবিউল আলম।
২০২৩ সালে চুক্তি স্বাক্ষরের পর নির্মাণপর্বে যাওয়া প্রকল্পটি ২০৩০ সালে চালু হওয়ার কথা। এটি বছরে ৮ লাখের বেশি টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করতে পারবে এবং সর্বোচ্চ ৬ হাজার টিইইউ ধারণক্ষমতার জাহাজ ভেড়ানোর সক্ষমতা থাকবে।
প্রকল্পে নির্মাণপর্বে ১ হাজারের বেশি এবং পরিচালনপর্বে ৫০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনাও রয়েছে।


