শিরোনাম

South east bank ad

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন   |   মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় টাস্কফোর্সের জরুরি সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মশার লার্ভার উৎস ধ্বংসের পাশাপাশি মশা নিধনের ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা ও কারিগরি সক্ষমতা জোরদার করা হচ্ছে। জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও এতে যুক্ত করা হয়েছে।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। তবে জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে পানি জমতে পারে এমন পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্রসহ বিভিন্ন সামগ্রী নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: