শিরোনাম

South east bank ad

সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন   |   দেশ

সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হয়েছেন উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিডি। এতে বলা হয়েছে, অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে দেশে-বিদেশে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে ড. নাজনীন আহমেদের। সিপিডিতে যোগদানের আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) দুই বছর বাংলাদেশে কান্ট্রি ইকোনমিস্ট এবং পরবর্তী তিন বছর নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর পলিসি অ্যাডভাইজার ছিলেন।

এর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে ২৫ বছর গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ড. নাজনীন। ১৯৯৮ সালের জুলাইয়ে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে বিআইডিএসে যোগ দেন তিনি।

BBS cable ad