শিরোনাম

South east bank ad

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করলেন আ. লীগ নেতা রাসেল

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন   |   দেশ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করলেন আ. লীগ নেতা রাসেল
মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। তিনি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার নিজ বাড়িতে যান রাসেল।

এসময় সেখানে আগে থেকে বাড়িতে দলীয় নেতাকর্মী-সমর্থক-স্বজন ও এলাকাবাসী ভিড় জমান। গাড়ি থেকে নামার পর বাড়ির উঠানে ফ্রিজআপ গাড়িতে রাখা মায়ের মুখ শেষবারের মতো দেখেন রাসেল। সেখান থেকে আবার পুলিশের গাড়িতে করে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজাস্থলে পৌঁছান তিনি।

গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘আজকে যারা আমার মায়ের জানাজায় হাজির হয়েছেন তাদের মধ্যে এমন কেউ নেই যে আমার মাকে চেনেন না। তিনি পাটুলিপাড়ার মেয়ে। ছোটবেলা থেকে আমাদের যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখে আসছি আমার মা রান্নাঘরে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চুলায় রান্না করে গেছেন।
BBS cable ad