শিরোনাম

South east bank ad

৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন   |   দেশ

৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল এলাকার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান চালিয়ে ৪৬৪টি ধারালো দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০), মো. রাজন (৩৪)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন অর রশিদ বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রমে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রের ব্যবহার হয়ে থাকে। এসব অস্ত্রের বিক্রি রোধকল্পে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়।

নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান চালানো হয়।.

BBS cable ad