শিরোনাম

South east bank ad

ডেভিড ইমনসহ ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবির অভিযানে

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন   |   ডিবি

ডেভিড ইমনসহ ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার চট্টগ্রাম জেলা ডিবির অভিযানে
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৩ জুন পাহাড়তলীতে মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে ২৯ জুলাই যশোরে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া মিঠু ওরফে ধামা ইলিয়াছের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্রের উৎস উদঘাটনে অভিযান অব্যাহত থাকবে।





BBS cable ad