শিরোনাম

South east bank ad

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন   |   মন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, ভুয়া অনলাইন নিয়োগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। পাশাপাশি ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার কাজ চলছে এবং ভুক্তভোগীদের দ্রুত উদ্ধার, আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য ন্যাশনাল রেফারেল মেকানিজম (NRM) শক্তিশালী করা হচ্ছে। এছাড়া তথ্যভিত্তিক নজরদারির জন্য একটি ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্মও তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বিভিন্ন সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: