শিরোনাম

South east bank ad

গুজবে নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন   |   মন্ত্রী

গুজবে নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান


বুধবার (২৯ জুলাই)  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন। তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

আজ রাজধানীর আগারগাঁও ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ঢাকায় ৪টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নগদের সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে এবং আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক ও জনবান্ধব করা হবে। এছাড়া নগদের রাজস্ব ও মুনাফা রাষ্ট্রের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: