বিএনপির ইতিহাস স্বৈরাচার প্রতিরোধের ইতিহাস: জাহিদ হোসেন
বুধবার (২৯ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস আপসকামিতা বা পলায়নপরতার নয়; স্বৈরাচার প্রতিরোধের ইতিহাস।
আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল না করারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি শফিউল বারী বাবুর সততা, ত্যাগ ও দলীয় নিষ্ঠার প্রশংসা করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, বিভিন্ন সংসদ সদস্য এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


