শিরোনাম

South east bank ad

নগদ থেকে ডাক বিভাগের রাজস্ব আয় সাড়ে ১৮ কোটি টাকা

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন   |   এনবিআর

নগদ থেকে ডাক বিভাগের রাজস্ব আয় সাড়ে ১৮ কোটি টাকা
বুধবার (২৯ জুলাই) মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৭৮ টাকার চেক হস্তান্তর করেছে। আগের অর্থবছরের তুলনায় এ রাজস্ব ৩৪ শতাংশের বেশি বেড়েছে।

আজ রাজধানীর আগারগাঁও ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে নগদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানটি নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

নগদের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সময়ে ভ্যাট ও অন্যান্য কর বাবদ সরকারকে ৩১৩ কোটি টাকা পরিশোধ করেছে নগদ। এছাড়া রাজস্ব ভাগাভাগির আওতায় এ পর্যন্ত ডাক বিভাগকে মোট ৪৭ কোটি টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।





BBS cable ad