শিরোনাম

South east bank ad

বিআরটিএ-ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালকের প্রশিক্ষণ

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন   |   বিআরটিএ

বিআরটিএ-ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালকের প্রশিক্ষণ


বুধবার (২৯ জুলাই) টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে ৬৪০ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫, ২০, ২৩ ও ২৭ জুলাই রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে চার ধাপে "পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, তামাকের স্বাস্থ্যঝুঁকি এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন-২০২৬ সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাস, সিএনজি, লেগুনা ও টেম্পু চালকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং গণপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ গণপরিবহনে ধূমপানমুক্ত নীতি বাস্তবায়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





BBS cable ad

বিআরটিএ এর আরও খবর: