শিরোনাম

South east bank ad

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তায় সামরিক পুলিশের ভূমিকা অপরিসীম : সেনাপ্রধান

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন   |   সেনা প্রধান

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তায় সামরিক পুলিশের ভূমিকা অপরিসীম : সেনাপ্রধান

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘কোর অব মিলিটারি পুলিশ সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।’ দেশমাতৃকার সেবায় এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করে তিনি কোরের সদস্যদের প্রশংসা করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

সম্মেলনে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

BBS cable ad

সেনা প্রধান এর আরও খবর: