পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালিয়ে গেলেন আসামি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ ফরিদ হোসেন (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার সাবদারপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
পলাতক ফরিদ হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি উপজেলা চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় বাজারের পাশে একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। কিন্তু ওই রাতেই তিনি হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
এই বিষয়ে জানতে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ফরিদ হোসেন নামের এক আসামি হাতকড়াসহ পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।
তবে তিনি ঠিক কোন মামলার আসামি, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত


