মৌলভীবাজারে চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১৭
মৌলভীবাজারে আন্ত জেলা চোর চক্রের তিন সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চক্রের সদস্যরা হলেন— মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)।
এছাড়া গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
.

