শিরোনাম

South east bank ad

বেনাপোলে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন   |   দেশ

বেনাপোলে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বেনাপোলে অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছেন। র‍্যাব দাবি করেছে, আটকরা চোরাকারবারী।

তারা হলেন, বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মিনহাজুল (৪৮) এবং ধান্যখোলা গ্রামের হায়দার আলী ছেলে ইমরান হোসেন (৩৪)।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোলের ধান্যখোলা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

BBS cable ad