জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাচারের আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে পাচার রোধে যশোর ও দিনাজপুরের হিলি সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বিজিবি।
গতকাল যশোর ৪৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। এর আওতায় বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে। কোনোভাবেই যেন সীমান্ত পথে জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুরের হিলি সীমান্তেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। গতকাল থেকে হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেয়া হচ্ছে। বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ভারত থেকে আমদানীকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলো নিজ দেশে ফেরত যাওয়ার সময় সেগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, তেল পাচার রোধে সরকারি নির্দেশ পাওয়ার পর থেকেই তারা কাজ শুরু করেছেন। এ সময়ের জন্য যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে তেল পাচার করতে চান, সেটার যে সম্ভাব্য চলাচলের পথ সেগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও ভারত থেকে আমদানীকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলো নজরদারির মধ্যে রাখা হয়েছে।