শিরোনাম

South east bank ad

হিলি সীমান্তে বিপুল মাদক উদ্ধার

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন   |   বিজিবি

হিলি সীমান্তে বিপুল মাদক উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ মার্চ) ভোররাতে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিলি সিপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা শাখা (আরআইবি ও এসআইপি)-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে— ভারতীয় ইস্কাফ সিরাপ: ১০০ পিস (আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা), ভারতীয় ফেন্সিডিল: ১২৩ পিস (আনুমানিক মূল্য ৪৯,২০০ টাকা), ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট: ৪,০০০ পিস (আনুমানিক মূল্য ৬,০০,০০০ টাকা), ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন: ৩,০০০ পিস (আনুমানিক মূল্য ৪,৫০,০০০ টাকা), উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
BBS cable ad

বিজিবি এর আরও খবর: