শিরোনাম

South east bank ad

পতাকা বৈঠ‌কের পর ২ ভারতীয় নাগ‌রিক‌কে ফেরত‌ দি‌ল বি‌জি‌বি

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন   |   বিজিবি

পতাকা বৈঠ‌কের পর ২ ভারতীয় নাগ‌রিক‌কে ফেরত‌ দি‌ল বি‌জি‌বি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আট‌কের পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দি‌কে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনু‌ষ্ঠিত হয়। প্রায় ১৫ মিনিটের পতাকা বৈঠকের পর বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করে।

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়ি থে‌কে তা‌দের আটক করা হয়।

তারা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও কোচবিহার জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।

এ সময় ফু‌লবাড়ীর খালিসা কোটাল গ্রামের মনসের আলীর ছেলে আয়নাল হককে (২৬) ৮০ পিস ইয়াবাসহ তা‌কে আটক ক‌রে পু‌লিশ।
 

পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িটা ঘিরে ফেলে। গড়ে তল্লাশি করে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।
এ সময় আয়নাল হককে তল্লা‌শি কর‌লে ৮০ পিস ইয়াবাসহ তা‌কে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহমুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দুই নাগরিককে বিজিবির মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিককে আটকের পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
BBS cable ad

বিজিবি এর আরও খবর: