শিরোনাম

South east bank ad

৫১ আগ্নেয়াস্ত্রসহ সারা দেশে আটক ৩৬৮

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন   |   সেনাবাহিনী

৫১ আগ্নেয়াস্ত্রসহ সারা দেশে আটক ৩৬৮

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান চালিয়ে গত ৭ দিনে (৩০ জানুয়ারি-৫ ফেব্রুয়ারি) ৫১টি আগ্নেয়াস্ত্র, বিপুলসংখ্যক গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৩৬৮ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্ত ইউনিটসমূহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে সর্বোচ্চ পেশাদারি, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ৭ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সব যৌথ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক করা হয়।

‘একইসঙ্গে তাদের কাছ থেকে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।’

আইএসপিআর আরো জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে।
পাশাপাশি, শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।

BBS cable ad