রাজধানীতে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ
রাজধানীর উত্তর বাড্ডা থেকে ১১টি অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডার পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে মেহেদী হাসান বিপু নামের এক ব্যক্তি বিপুল অস্ত্র ও বিস্ফোরক মজুদ রেখেছে এমন গোপন তথ্যেই অভিযানটি পরিচালনা করা হয়।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৭ টি পিস্তল, ৩ টি রিভলবার, ১ টি রাইফেল, ২ টি রাইফেল ম্যাগাজিন, ৮ টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৩০ রাউন্ড কার্তুজ ও দেশি অস্ত্র। এরপর পুলিশের কাছে আসামি ও অস্ত্র হস্তান্তর করা হয়। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা ও গণভোট বাস্তবায়নে বদ্ধপরিকর সেনাবাহিনী। এ লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় আছে।


