South east bank ad

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রতিনিধিদল দুটি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাঁরা কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

রাষ্ট্রপতি এর আরও খবর: