শিরোনাম

South east bank ad

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৬

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন   |   পুলিশ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৬

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

রোববার (১২ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১১ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর হোসেন, রোজ বেবী লরেন্স (৫২), রিচার্ড কল্লোল প্যারিস (৫৭), ফিরোজ শিকদার (৫২), শাহাদাত হোসেন (৩০), মো. সুমন (৩২), মো. শামিম ব্যাপারী (৫২), আব্দুল জলিল শরিফ ওরফে কালা মিয়া (৬৫), অনিকুল ইসলাম (২৪), জাহাঙ্গীর হোসেন (৬৪), মো. বিল্লাল (৩০), স্বর্ণা (৩৯), মো. ইব্রাহিম (৩৪), মো. মুন্না শেখ (২৯), নাসির উদ্দিন শান্ত (২৬), মো. নাসিম (২৮), হানিফ কল্পা হানিফ, মো. আবির আহম্মেদ, মো. ইমরান, মো. শাহজাদা (২৮), মো. বিল্লাল হোসেন পাটু (৩০), মো. রিয়াজুল হক রিয়াজ (৩০), মো. শরিফুল ইসলাম (২৪), ফুয়াদ আল কাদির (২৬), মো. রিপন (২২), মো. পারভেজ (২৪), মো. রাসেল (২৫), মো. নাহিদ হোসেন, আবুল বাশার (৩৫), রাব্বি হাসান রবিন (২০), সুজন (২২), বাধন দেবনাথ (২৮), মো. রাজু (৩৫), রবিউল ইসলাম (১৯), রায়হান (২২), রাকিব (২১), আমির খসরু (৪৫), মো. রবিন বাবু (২৮), মো. বাপ্পি (২২), জানে আলম সালমান (৩৪), মো. জসিম (৩৫), তারা মিয়া (৬২), মো. রুবেল (৩৩), মশিউর রহমান (২৫), মো. সিয়াম (১৯), মো. হৃদয় ইসলাম (২০), মো. সাগর হোসেন (২০), মো. মেহেদী হাসান (২৬), মো. রবিন ভুইয়া (২৭), মো. ইমন (২৭), অনিকুল ইসলাম (২৪), সেলিম (৩০), মো. সাদিকুর রহমান (৩২), মো. আরিফ (২৪), খলিল রহমান (২৫), কাওছার আলী (২২), ফেরদৌস ফারুকি (৫৫), মো. ইউনুছ হাওলাদার (৩২), মো. ইমরান হোসেন (৩০), মারুফ (২৩), লিটন (২২), মো. আলমগীর (২২), মো. আব্দুল হালিম উদ্দিন (২৮), মো. নুরুল ইসলাম (৩৫), হানিফ (৪৫) ও রবিন (২২)।

ডিসি নিয়াজ জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩০ জন, আদাবর থানা থেকে ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৭ জন ও হাতিরঝিল থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: