জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা
আজ ১১/০৯/২০২৬ খ্রি. তারিখে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন সুযোগ-সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থী ও আগ্রহীদের অবহিতকরণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মো: শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি, জনাব কাকন রেজা, প্রেসক্লাব সেক্রেটারি, জনাব মাসুদ হাসান বাদল, বিশিষ্ট সাংবাদিক জনাব রফিক মজিদ সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, ক্যারিয়ার এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজন: ITTOU Education


