শিরোনাম

South east bank ad

‎বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ভালোবাসার উপহারসামগ্রী বিতরণ

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন   |   পুলিশ

‎বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ভালোবাসার উপহারসামগ্রী বিতরণ


‎সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর আয়োজনে ভোলা'স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দ্র, চরনোয়াবাদ এবং অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়, উত্তর দিঘলদী, ভোলা সদরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ভালোবাসা, স্নেহ ও মমতার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. শামীম রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সজল কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর উপজেলা।
‎পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও বেশি ভালোবাসা, স্নেহ, মমতা ও সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি শিশুই আমাদের সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শারীরিক বা মানসিক বিশেষত্ব কোনোভাবেই ভালোবাসা, শিক্ষা, যত্ন ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকারকে সীমাবদ্ধ করতে পারে না।
‎তিনি শিশুদের যথাযথ যত্ন, শিক্ষা ও পারিবারিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
‎পরে পুলিশ সুপার মহোদয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। শিশুদের মুখে হাসি ফোটানোর এই মানবিক উদ্যোগে অংশ নিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থ-স্বাভাবিক জীবন কামনা করেন।
‎এছাড়াও অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একটি সবুজ, নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ের প্রতীক হিসেবে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা, শিশুদের সম্মানিত মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
BBS cable ad