শিরোনাম

South east bank ad

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন ইকবাল হোসেন

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন   |   পুলিশ

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন ইকবাল হোসেন

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করেছে সরকার।



রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে।


চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ জুন অবসরে যান ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)। ইকবাল হোসেন তারই স্থলাভিষিক্ত হলেন।
 

ইকবাল হোসেন ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি লক্ষীপুর জেলায়। অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী এই কর্মকর্তা চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
BBS cable ad