শিরোনাম

South east bank ad

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ২৩, ওয়ারী বিভাগে ৩২, মতিঝিল বিভাগে ৪৮, তেজগাঁও বিভাগে ৬৮, মিরপুর বিভাগে ৯৫, গুলশান বিভাগে ৫৩ এবং উত্তরা বিভাগে ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মহানগর পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এসব আসামিকে গ্রেপ্তার করে। অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

BBS cable ad