শিরোনাম

South east bank ad

সাভারে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে ওসি প্রত্যাহার

 প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন   |   পুলিশ

সাভারে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে ওসি প্রত্যাহার


সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করা হয়েছে।



মঙ্গলবার বিকালে তাকে সাভার থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।


তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।
 
এর আগে গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও ঘটনার মূল হোতা শামীম এখনও পলাতক রয়েছে।


এদিকে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করা হলে তিনি ২৪ ঘন্টার ভেতরে অভিযুক্তদের ব্যবস্থা নেয়ার কথা জানান।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: