শিরোনাম

South east bank ad

দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপি নতুন কমিশনার

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন   |   পুলিশ

দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপি নতুন কমিশনার

দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ কাজে যোগ দিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডির অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো।

.
BBS cable ad