‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’
পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে।
রবিবার (১৮ মে) ফেসবুকে কুমিল্লা-১০ আসনের বিএনপির এমপি মোবাশ্বের ভূঁইয়া লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশ্চয় অফিস আদেশ আছে এমপিকে পাত্তা না দেওয়ার জন্য। তা না হলে এমন তো হওয়ার কথা ছিল না, একজন কর্মকর্তাকে ফায়ার সার্ভিস বিষয়ে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলে বসলেন, “আপনার নির্বাচনী এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন– তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি অবাক হয়ে ভদ্রলোককে প্রশ্ন করলাম, “তারা কি আপনার কাছে এমপির থেকে বড় হয়ে গেলো?” প্রতিউত্তরে ভদ্রলোক যে নামটা উচ্চারণ করলেন সেই সাবেক কর্মকর্তা ২০০৮ সালে নৌকা মার্কার নির্বাচন করেছেন, ২০২৬ সালে এসে জামায়াতে ইসলামীর পক্ষে ধানের শীষের প্রার্থীর পরাজয় নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেছেন।’
‘তেমনি চট্টগ্রামের ডিআইজি মহোদয়কে আমার নিজের মোবাইল নম্বর থেকে মেসেজ দিয়েছি, এমনকি কল করেছি; সাত দিন অতিবাহিত হয়ে গেল, ভদ্রলোক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।
আমার জনগণের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।
’
ফেসবুকের এ বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, ‘আমি ফায়ার সার্ভিসের বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিসের পিডি যুগ্মসচিব সারোয়ার হোসেনকে কল দিয়েছিলাম। তিনি আসবেন আসবেন বলে আর আসলেন না। হঠাৎ একদিন তিনি বললেন, “আপনার নির্বাচনী এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছে, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।” আমি বললাম, “কে সেই কর্মকর্তা?” তিনি বললেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাবেক পিএস তালেব আলীর কথা। আমি বললাম, তিনি কি এমপির থেকে বেশি?’
তিনি আরো বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ।


