গুলশানের বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩০
রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল (৩৮), মো. শাহীন (২৪), মো. মোবারোক (৪৪), মো. মিজান হোসেন (২৭), রাকিব হাসান (২০), তামিরুল ইসলাম (৩৩), মো. একরামুল হক (২৯), মো. শাহাদাত হোসেন, সোহাগ আলী (৩৫), ইমরুল হাসান (৩০), মো. কুরবান আলী (৩৫), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২০), মো. হাবিব (২৭), সৈয়দ আলী আকবর চঞ্চল (৪০), মো. রানা (৩০), মো. আশরাফুল (২৫), মো. ইমরান (৩৭), মো. আব্দুস সালাম দীপু (৩২), মো. ইউনুস (৪৪), মেহেদী হাসান (৩০), মো. ফিরোজ সরদার (২৫), মিজানুর রহমান (৪০), মো. রাসেল খান (৩৩), শায়ন আহমেদ (৩১), আকবর হোসেন বাপ্পী (৩৫), মো. আনিছুজ্জামান (৩৪), মো. জহিরুল ইসলাম (২৫), মো. ফয়সাল (৩১) ও মোসা. রিমি আক্তার (৩৪)।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, শুক্রবার গুলশান থানা পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করে।


