শিরোনাম

South east bank ad

ডিএমপি কমিশনার সরওয়ার অবসরে, দায়িত্বে অতিরিক্ত কমিশনার নজরুল

 প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন   |   পুলিশ

ডিএমপি কমিশনার সরওয়ার অবসরে, দায়িত্বে অতিরিক্ত কমিশনার নজরুল

চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস।
রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদরদপ্তরে তিনি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলাম ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

গত ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন।

এদিকে, গত সপ্তাহে এস এন নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন নজরুল ইসলাম।
কর্মজীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: