পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
বুধবার (১৩ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি জানান, আজ বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।
পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।


