শিরোনাম

South east bank ad

ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তা বদলি

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন   |   পুলিশ

ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তা বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপি সদরদপ্তরের এডিসি মো. আতিকুল ইসলামকে ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস বিভাগে, একই বিভাগে এডিসি মো. সারোয়ার হোসাইনকে গুলশান জোনের এডিসি, গুলশান জোনের এডিসি আল আমিন হোসাইনকে গুলশান বিভাগের সেকেন্ড ইন কমান্ড ও ডিএমপি সদরদপ্তরের নিয়াজ মেহেদীকে ডিএমপির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে ডিবির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি শিরিন আক্তারের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
অনতিবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

BBS cable ad