শিরোনাম

South east bank ad

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন   |   পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯২৯টি মামলা করেছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ২০ টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি ট্রাক, ৫ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান,  ৩২ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ১৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১৮ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২২ সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৯ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ২৫৭ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৩৮ টি গাড়ি ডাম্পিং ও ২৩৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
BBS cable ad