শিরোনাম

South east bank ad

দুই জেলায় নতুন এসপি

 প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন   |   পুলিশ

দুই জেলায় নতুন এসপি
হবিগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা পেল নতুন পুলিশ সুপার (এসপি)। এর মধ্যে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গার এসপি করা হয়েছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে হবিগঞ্জের বর্তমান এসপি মোছা. ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং চুয়াডাঙ্গার এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
BBS cable ad