শিরোনাম

South east bank ad

অপরাধ দমনে আরো বেশি সক্রিয়-উদ্যমী পুলিশ : ডিএমপি কমিশনার

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন   |   পুলিশ

অপরাধ দমনে আরো বেশি সক্রিয়-উদ্যমী পুলিশ : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, নতুন সরকার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং নতুন পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অপরাধ দমনে আগের চেয়ে বেশি সক্রিয় ও উদ্যমী হয়ে কাজ করছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার সরওয়ার জানান, গত ২৬ ফেব্রুয়ারি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রমজানের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
তবে পারিবারিক বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি বলেন, প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রশাসনের অধীনে কোনো প্রকার বাধা ছাড়াই পুলিশ এখন অনেক বেশি চাঙ্গা। প্রায় প্রতিদিনই ডিএমপির সব বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে অপরাধ দমনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
পাশাপাশি ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আইজিপি মহোদয় নিজেই মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সড়কে নেমেছেন। গণ-অভ্যুত্থানের পর পুলিশের স্থাপনায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় বাহিনীর যে মনোবল ভেঙে পড়েছিল, তা এখন অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমান নির্বাচিত সরকারের অধীনে পুলিশ আরো গতিশীলভাবে কাজ করছে।
BBS cable ad